প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী পৌরসভার আয়োজনে গত বৃহস্পতিবার নারী জাগরণের অগ্রদূত ‘বেগম রোকেয়া’ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। দুপুরের দিকে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে তিনি বেগম রোকেয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি উপস্থিত সবাইকে জাতীয় নারী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।