আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শনিবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সেতুবন্ধন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব প্রমুখ।