আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবেরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক সুলতানা পারভীন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরু মণ্ডল, তারাগঞ্জের ইউএনও জিলুফা সুলতানা প্রমুখ। সভায় ইউনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।