আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল রোববার আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম জি মোস্তফা। বিআরডিবির সাবেক চেয়ারম্যান বজলার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফ শাহরিয়ার, ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা দলের পূর্ণাঙ্গ কমিটি ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।