প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখা। বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক সানশাইন-এর সম্পাদক ও প্রকাশক ইউনুস আলী, রাজশাহী নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি সেলিনা খাতুন, রাবির ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন প্রমুখ। রাজশাহী প্রতিনিধি