প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে গত বুধবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সংসদের সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোরবান আলী, মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর জীবনাদর্শবিষয়ক রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে।