প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ‘সরকারের সাফল্য, অর্জন-উন্নয়ন ভাবনা’বিষয়ক এক আলোচনা সভা হয়েছে। এ ছাড়া চলচ্চিত্রও প্রদর্শন করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনকক্ষে এসব অনুষ্ঠান হয়। জেলা তথ্য কার্যালয় এর আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আবদুর রহিম। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, ভাইস চেয়ারম্যান আছিয়া খানম, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।