আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপি কার্যালয়ে গতকাল দুপুরে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সলিডারিটি সেন্টার বাংলাদেশের সহযোগিতায় নিরাপদ অভিবাসন আইন ও মানব পাচার রোধে ইউপি সদস্যদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলাগাছিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলী পিন্টু খান। বক্তব্য দেন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবির হোসেন, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সচিব আ. লতিফ হাওলাদার।