আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও জেলা ইমাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধে আলেম-ওলামাদের অনেক ভূমিকা ছিল। বর্তমানে দেশের কাজে এবং সমাজ উন্নয়নেও তাঁরা এগিয়ে আসবেন বলে তিনি আশা করেন।