আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসমঞ্চত পায়খানা ব্যবহারে বড় সাফল্য অর্জিত হওয়ায় গতকাল বুধবার বগুড়া শহরে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাকের উদ্যোগে এই সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।