আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী রায়গঞ্জ ডিগ্রি কলেজ মাঠে পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে এক আলোচনা সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ সময় গ্রাম পুলিশ সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল। আলোচনা সভা শেষে মেয়েদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলায় অংশগ্রহণকারীদের ফলদ গাছ বিতরণ করা হয়।