আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এই আলোচনা সভার আয়োজন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল আলম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ এবং সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাদাত। এ উপলক্ষে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড় প্রতিনিধি|