প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম , ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।