আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’—এ বিষয় সামনে রেখে উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চিকিৎসা কর্মকর্তা মুকবুল হোসেন, সূর্যের হাসি ক্লিনিকের স্থানীয় শাখার ব্যবস্থাপক নুরে আলম প্রমুখ বক্তৃতা করেন।