আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ‘জনকল্যাণে জনউদ্যোগ: প্রেক্ষিত নেত্রকোনা’ বিষয়ে আলোচনা সভা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকায় দুর্বার গোষ্ঠী কার্যালয়ে এর আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন আইইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এ সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। প্রবন্ধ পাঠ করেন জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল। সভায় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি