আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।৤মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত রোববার সন্ধ্যা সাতটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস, মুক্তিযোদ্ধা এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ, ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক সালেহ আহমদ।