প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান হিসেবে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। গোমস্তাপুরের ইউএনও কে এম আলমগীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মজিবুর রহমান পাটোয়ারী, এ টি এম মাইনুল ইসলাম প্রমুখ।