প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার কুড়িগ্রাম প্রেসক্লাবে বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। আলোচনা সভায় বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম মমতাজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের চিকিৎসক খন্দকার গোলাম মোর্শেদ, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।