আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কার্যালয় সন্ত্রাস প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করতে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সরফুদ্দিন বিশ্বাস। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মল্লিক সুধাংশু। প্রধান আলোচক ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহিউল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির তেরখাদা উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সাহা, আজগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক ম. জাভেদ ইকবাল প্রমুখ।