প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকের ওপরই নির্ভর করবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত।
শাহনেওয়াজ আজ শনিবার চাঁদপুরে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।