আলোচনায় গুলি
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ শুরুর পর থেকে চলছে নৃশংস সহিংসতা, ঘটছে একের পর এক প্রাণহানি। এসব ঘটনা প্রতিরোধে অস্ত্র ব্যবহারের কথা বলে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা, প্রভাবশালী নেতারা। তাঁদের মতে, এতে নাশকতা বন্ধ হবে

যদি দেখা যায়, গাড়িতে কেউ এ রকম বোমা
মারছে সাথে সাথে গুলি
মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল, ৪ ফেব্রুয়ারি, ঢাকায়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে লাঠি দিয়ে মোকাবিলা করবে। পরে পায়ে গুলি করবে। পায়ে গুলিতে কাজ না হলে পরিস্থিতি বুঝে বুকে গুলি করবে
মঈন উদ্দীন খান বাদল জাসদের কার্যকরী সভাপতি, ১৩ জানুয়ারি, ঢাকায়
কেউ যদি নাশকতার ঘটনা ঘটায়, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গুলি করবে। একই কাজ বিজিবি ও র্যাব করবে
এম হাফিজ আক্তার
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, ১৮ জানুয়ারি, চট্টগ্রামে
একটি লাশ পড়লে এর পরিবর্তে দুটি লাশ ফেলে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে
শফিকুল ইসলাম
পুলিশের ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, ৪ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে
অপরাধ দমন করতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র দিয়েছে, ‘হা-ডু-ডু খেলার’ জন্য নয়
বেনজীর আহমেদ
র্যাবের মহাপরিচালক ২৫ জানুয়ারি খুলনা র্যাব-৬ কার্যালয়ে