আলোচনার কথা বলে বিভ্রান্ত করা যাবে না: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্দলীয় সরকার ফিরিয়ে আনার বিষয়ে আনুষ্ঠানিক সংলাপের প্রস্তাব দিলে বিষয়টি বিবেচনা করবে বিএনপি। তবে, কথায় কথায় আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয় নারী দিবস উপলক্ষে মহিলা দলের শোভাযাত্রাপূর্ব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কখনোই আলোচনার বিপক্ষে নয়। কিন্তু সে আলোচনার অবশ্যই সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা রাজনৈতিক দল। তাই যেকোনো বিষয়ে যেকোনো স্থানে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে।’সৈয়দ আশরাফের বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংকট নিরসন করতে হলে প্রধানমন্ত্রীকে নির্দলীয় সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে আলোচনার প্রস্তাব দিতে হবে। তাহলে বিরোধী দল সেই প্রস্তাব বিবেচনা করবে।’