আলোচনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে। আর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সঠিক পদ্ধতি বের করতে হবে। এ জন্য বড় রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। তারা নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে সেটা করতে পারে। একমাত্র আলোচনার মাধ্যমেই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’
নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি-চীন মৈত্রী কেন্দ্রে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এসব কথা বলেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, মজীনার স্ত্রী গ্রেস মজীনা, স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ, সাবেক নির্বাচন কমিশনার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। এর আগে বেলা ১১টার দিকে নরসিংদী সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মজীনাকে অভ্যর্থনা জানানো হয়।