আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পন্থা বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পন্থা রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমেই বের করতে হবে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নীলফামারীর উত্তরা ইপিজেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।বাংলাদেশকে এশিয়ার বাঘ আখ্যা দিয়ে মার্কিন রাষ্ট্রদূত নীলফামারীর উত্তরা ইপিজেডে ওয়েসিস ট্রান্সফরমেশন লিমিটেড ফ্যাক্টরির কফিন তৈরির প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গ্রেস মজীনা, সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক আবদুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আমিনুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।দুপুরে মজীনা সাংসদ আসাদুজ্জামান নূরের নীলফামারীর বাসভবনে মধ্যাহ্নভোজ সারেন। এখানে নূর তাঁকে এ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি দোতারা উপহার দেন।