আলোচনাসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এই স্লোগান সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনাসভা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সকালে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসিম উদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।