আলোচনায় সরকার আন্তরিক নয়: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান সংকট সমাধানে সরকারের আন্তরিকতার অভাব আছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানের আজাদ মসজিদে বিএনপির ভাইস চেয়ারম্যান সৈয়দা রাজিয়া ফয়েজের জানাজা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মাধ্যমেই চলমান সংকটের সমাধান চায় বিএনপি। সরকারও বলছে সংলাপের দ্বার খোলা। কিন্তু আমরা কথা বলার জন্য বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাইনি।’ তবে বিএনপি এখনো আলোচনার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোনে কথা বলার পর দুই দলের শীর্ষ নেতা ও নানা পক্ষ থেকে মহাসচিব পর্যায়ে আলোচনার জন্য তাগিদ দেওয়া হচ্ছিল। কিন্তু এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।