প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের ৬ উপজেলার ৭১ জন মাদক ব্যবসায়ী এবং ৮৭২ জন মাদকসেবী গতকাল সোমবার আত্মসমর্পণ করেছেন। দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে মাদক ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে তাঁরা আত্মসমর্পণ করেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান।
আলোচনা সভায় আলোর পথে ফিরে আসায় আত্মসমর্পণকারী ব্যক্তিদের সাধুবাদ জানানো হয়। সভার শুরুতে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা।
সমাবেশে বক্তৃতা করেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম প্রমুখ।