আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ কালরাত স্মরণে গতকাল বুধবার যশোর শহরে ‘আলোর মিছিল’ হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে এ মিছিল হয়। শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চ থেকে সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে মিছিল বের করা হয়। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে....’ সংগীত পরিবেশন করা হয়। মিছিলটি শহর ঘুরে উকিলবার মোড়ে শহীদ আইনজীবীদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় সবাই হাতের মোমবাতি স্তম্ভের পাদদেশে রেখে শহীদদের স্মরণ করেন। এর আগে বিকেলে জোটভুক্ত সংগঠনের শিল্পীরা রওশন আলী মঞ্চে গণসংগীত, একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন।