প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জামালপুর জেলা আওয়ামী লীগের আলোর মিছিল, মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শহরের তমালতলা এলাকার দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহর নেতৃত্বে আলোর মিছিল বের হয়। পরে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে মোমবাতি প্রজ্বালন করা হয়।