প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গণজাগরণ মঞ্চের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর সেখান থেকে একটি আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শহরের লোকোশেড বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক এজাজ আহম্মেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকির শাহাদাত হোসেন প্রমুখ।