আল্টিমেটাম-হরতাল প্রত্যাহার হলে সংলাপ: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা সংলাপের পক্ষে। কিন্তু বিরোধীদলীয় নেতা আল্টিমেটাম ও হরতাল প্রত্যাহার না করলে তাঁদের সঙ্গে সংলাপে বসবে না আওয়ামী লীগ।’

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তোফায়েল আহমেদ।

গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসনের দেওয়া বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, সংবিধানের ৫৭(৩) ধারায় উল্লেখ আছে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী অন্য একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তাহলে তিনি (খালেদা জিয়া) কীভাবে বলেন, ২৭ তারিখ থেকেই এই সরকার অবৈধ? আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করে যাবে। কেউ ঠেকাতে পারবে না।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।