আল্টিমেটামে আলোচনার পথ বাধাগ্রস্ত: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আল্টিমেটাম দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলোচনার পথকে বাধাগ্রস্ত করেছেন। বিরোধীদলীয় নেতার গতকাল শুক্রবারের বক্তব্য অসাড় ও অসাংবিধানিক। তা অর্থবহ ও তথ্যনির্ভর নয়।
আজ শনিবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে জনগণের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রী আপনাকে ফোন করতে পারেন। তবে আপনাকে নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় এগিয়ে আসতে হবে।’