আল্লামা শফীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলার প্রেসক্লাবের সামনে খাগড়াছড়ি ‘নারী নেটওয়ার্ক ও মানবাধিকারকর্মী’-এর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ চৌধুরী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরা প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় আল্লামা শফীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।