আল্লামা সিদ্দিকী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) এম আল্লামা সিদ্দিকীকে তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর ইউএনবি ও বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা সিদ্দিকী একই সঙ্গে বুলগেরিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। পেশাদার কূটনৈতিক আল্লামা সিদ্দিকী দশম বিসিএস (পররাষ্ট্র মন্ত্রণালয়) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি লন্ডন, ইসলামাবাদ, কলকাতা ও টোকিওতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন। পরে তিনি জাপানে ভাষার ওপর প্রশিক্ষণ কোর্স করেন।