আল্লার দলের প্রধান মতিন মেহেদীর সহযোগী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর নেতা আবদুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর বাড়ি কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে র্যাব-৫ এর রাজশাহী সদর দপ্তরের একটি দল মালেককে (২৮) কুড়িগ্রাম শহরের ধরলা সেতুর কাছে টোলঘর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি সংগঠনটির প্রধান মতিন মেহেদীর সহযোগী।জানা গেছে, ২০০৭ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম শহরের হাটির পাড় এলাকা থেকে মতিন মেহেদীসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।