আল্লাহ তাদের সুমতি দিন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত চক্র তথাকথিত আন্দোলনের নামে দেশে গণহত্যা চালাচ্ছে। কারও পক্ষেই তাদের এ ধরনের নৃশংসতা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করছে। তারা খুনের দায় এড়াতে পারে না। মূলত তারা গণহত্যা চালাচ্ছে। তাদের এই নৃশংসতা কেউ মেনে নিতে পারে না। এ ধরনের নির্মম কর্মকাণ্ড বন্ধ করতে আল্লাহ তাদের সুমতি দিন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বার্ন ও প্লাস্টিক সার্জারিবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেওয়ার সময় শেখ হাসিনা এ কথা বলেন। দ্য সোসাইটি অব প্লাস্টিক সার্জনস বাংলাদেশ (এসপিএসবি) চার দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আন্দোলনের নামে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। মানুষ তাদের এই ধ্বংসাত্মক কর্মসূচিতে সাড়া দেয়নি। এ জন্য তারা পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারার কৌশল নিয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে এসপিএসবি সভাপতি চিকিৎসক সামন্ত লাল সেন, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এসপিএসবি মহাসচিব মো. আবুল কালাম, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অঞ্জন কুমার দেব বক্তব্য দেন।