আল্লাহর আইন কায়েমের জন্য জিহাদ ফরজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আল্লাহর আইন ও কোরআনের বিধিবিধান কায়েমের জন্য জিহাদ করা সব মুসলমানের জন্য ফরজ। এ জন্যই আল্লাহ নবী-রাসুলদের পাঠিয়েছেন, আর তাঁরাও সর্বোচ্চ চেষ্টা করেছেন।গতকাল শনিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে পল্টন থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে এ টি এম আজহার এসব কথা বলেন। জিহাদ প্রসঙ্গে তিনি আরও বলেন, জিহাদের সঙ্গে হত্যা, বোমাবাজি বা নাঙ্গা তলোয়ারের সম্পর্ক নেই। জিহাদ মানে শক্তি প্রয়োগ, হত্যাকাণ্ড; বোমাবাজি নয়। যাঁরা এসব বলেন, তাঁরা ইসলাম বুঝেন না অথবা ইচ্ছাকৃতভাবে বলেন। মানুষকে কথা বলে বোঝানোও জিহাদ হতে পারে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত হিসেবে জামায়াত আল্লাহর আইন কায়েমের বিষয়টি গঠনতন্ত্র থেকে বাদ দেয়। কিন্তু অস্থায়ী নিবন্ধন পাওয়ার পর দলের নেতারা আবারও আল্লাহর আইন কায়েমের কথা বলছেন।এ প্রসঙ্গে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, সমাজে যখন আল্লাহর আইন থাকে না, তখন সব মুসলমানের জন্য ফরজ কাজ হচ্ছে, আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করা। আল্লাহ বলেছেন, এটা করলেই হাশরের ময়দানের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি বলেন, যাঁরা রাজনীতি আর ধর্মকে আলাদা মনে করেন, তাঁরা ভুল বলেন।এ টি এম আজহার বলেন, কোরআর মানে সমাজ-রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর নির্দেশনামা। এটা মুখস্ত করার বিষয় নয়। সুর করে পড়াও এর তাৎপর্য নয়। শুধু তেলাওয়াত করলেই চলবে না। সমাজ ও রাষ্ট্রে কোরআনের কথা বাস্তবায়ন করতে হবে।