আশকোনায় জঙ্গি অভিযানের প্রতিবেদন দাখিল পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আশকোনার একটি বাড়ি ঘিরে অভিযান চলাকালে এক নারী বিস্ফোরণ ঘটান। তাঁর রক্তাক্ত দেহ পড়ে আছে। ফাইল ছবি
রাজধানীর আশকোনার একটি বাড়ি ঘিরে অভিযান চলাকালে এক নারী বিস্ফোরণ ঘটান। তাঁর রক্তাক্ত দেহ পড়ে আছে। ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি অভিযানের ঘটনায় করা মামলায় আগামী ১৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী এ নতুন তারিখ ধার্য করেন।

আদালত সূত্র বলেছে, গত ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টোয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করে। ওই ঘটনায় পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক এসআই শাহিনুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে নয়জনকে আসামি করে এ মামলা করেন।