আশকোনায় নিহত দুই জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত নারী জঙ্গি শাকিরা ও কিশোর আফিফ কাদেরীর লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। দাবিদার না থাকায় গতকাল মঙ্গলবার এই প্রতিষ্ঠানের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অনলাইন সংবাদমাধ্যম ডিএমপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল। কেউ তাদের লাশ গ্রহণ করার জন্য দাবি বা আবেদন করেনি। আঞ্জুমান মুফিদুল লাশ দুটি জুরাইন কবরস্থানে দাফন করেছে।

গত ২৫ ডিসেম্বর পূর্ব আশকোনার সূর্য ভিলা নামের একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আফিফ ও আত্মঘাতী হামলায় শাকিরার মৃত্যু হয়।