চট্টগ্রামে জামায়াত-শিবিরের সহিংসতা
আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হচ্ছে গুলিবিদ্ধ কনস্টেবলকে

হরতাল-সমর্থকদের হামলায় গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মো. ইকবালকে উন্নত চিকিত্সার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। চিকিত্সকেরা বলেছেন, ইকবালের ফুসফুস থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফুলটল বাজারে তিনি গুলিবিদ্ধ হন। হামলাকারীদের গুলি তাঁর বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা হঠাত্ করে হরতালে দায়িত্ব পালনরত পুলিশের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের গুলিতে পুলিশ কনস্টেবল মো. ইকবাল গুরুতর আহত হন। হামলাকারীদের ধরতে অতিরিক্ত সদস্য নিয়ে সংশ্লিষ্ট এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনার আগে হরতাল-সমর্থকেরা সংশ্লিষ্ট এলাকায় মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, হামলাকারীদের গুলি কনস্টেবল ইকবালের বুকে বিদ্ধ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, হামলাকারীদের গুলিতে কনস্টেবল ইকবালের বুক বিদ্ধ হয়ে তা পিঠ দিয়ে বেরিয়ে গেছে।