প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় খেলাঘর আসর নেতারা বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে শিশু নির্যাতন বেড়েছে। স্কুল, মাদ্রাসা সব জায়গায় শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে। শিশুদের জন্য মাঠ, খোলা প্রান্তর, বিনোদনব্যবস্থা প্রায় বিলুপ্ত। এ অবস্থা চলতে থাকলে দেশে অথর্ব, অসুস্থ প্রজন্ম তৈরি হবে।খেলাঘর আসরের ৬০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শিশু জাগরণ যাত্রার প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, সাধারণ সম্পাদক রুনু আলী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে শিশুরা। পরে আলোচনা শেষে খেলাঘর আসরের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।