প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজিং কোম্পানি আইডিএলসির সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আশফাক আহমেদ (৫০) গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ভাই, এক বোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর বনানী জামে মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আশফাক আহমেদ এফবিসিসিআই, ডিসিসিআই ও ঢাকা ক্লাবের সভাপতি ছিলেন। তিনি ব্যারিস্টার নিহাদ কবিরের স্বামী। বাসস।