আশফাক আহমেদের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশফাক আহমেদ
আশফাক আহমেদ

আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ও লিজিং কোম্পানি আইডিএলসির সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা আশফাক আহমেদের কুলখানি আজ শনিবার বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে কুলখানিতে অংশ নিয়ে আশফাক আহমেদের আত্মার শান্তি কামনা করতে স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।
আশফাক আহমেদ (৫০) গত বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সংগীত ও চিত্রকলার অনুরাগী ছিলেন। তাঁর বাবা মরহুম নূরউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা ক্লাবের সভাপতি ছিলেন। তাঁর মা সৈয়দা আনিসা জাহান।
মরহুম আশফাক দৈনিক সংবাদ-এর উপব্যবস্থাপনা পরিচালক নিহাদ কবীরের স্বামী। তিনি দৈনিক সংবাদ-এর সাবেক প্রধান সম্পাদক মরহুম আহমদুল কবীর ও লায়লা কবীরের জামাতা। গত বৃহস্পতিবার তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দৈনিক সংবাদ পরিবার ও গণতন্ত্রী পার্টি শোক প্রকাশ করেছে।
আশফাক আহমেদের মৃত্যুর খবর পেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিচারপতি সৈয়দ রিফাত আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা তাঁর বনানীর বাসভবনে যান। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।