আশরাফ আলীর জানাজা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় নিহত মো. আশরাফ আলীর জানাজা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গত শনিবার উত্তরার জয়নাল মার্কেট লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সামনে থেকে শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিহত হন।আশরাফ আলীর জন্ম ১৯৩৬ সালের ৩১ ডিসেম্বর নীলফামারী জেলায়। বায়ান্নর মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এনআইপিএ), বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টারসহ (বিএমডিসি) সরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আশরাফ আলী ৪০ বছর ধরে নিউ নেশন, বাংলাদেশ অবজারভারসহ বিভিন্ন ইংরেজি জাতীয় দৈনিকে কলাম লিখতেন। আশরাফ আলী রংপুর কারমাইকেল কলেজ ছাত্রসংসদের জিএস ছিলেন। বিজ্ঞপ্তি।