আশরাফ-ফখরুলকে জাতিসংঘের সহকারী মহাসচিবের ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আজ মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় অস্কার ফার্নান্দেজ বাংলাদেশের বড় দুই দলের শীর্ষ দুই নেতাকে ফোন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনকালীন সর্বদলীয় সরকার এবং খালেদা জিয়ার নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারব্যবস্থা নিয়ে প্রস্তাব দেওয়ার পরই অস্কার ফার্নান্দেজ তারানকো ফোন করলেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারব্যবস্থা নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন অস্কার ফার্নান্দেজ তারানকো।তিনি এ সময় আশা প্রকাশ করে বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পর তৈরি হবে।
তবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে অস্কার ফার্নান্দেজ তারানকোর কি কথা হয়েছে তা জানা যায়নি।