আশরাফ-মেনন বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম ও রাশেদ খান মেনন
সৈয়দ আশরাফুল ইসলাম ও রাশেদ খান মেনন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বেইলি রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলো ডটকমকে বলেন, এ মুহূর্তে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। এ অবস্থায় বৈঠকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি জানান। বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতির সঙ্গে দলটির নেতা ফজলে হোসেন বাদশা ও বিমল বিশ্বাস উপস্থিত ছিলেন।