প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০১৩ গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক-এর আশরাফুল ইসলাম সভাপতি ও সমকাল-এর শাহজাহান মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে শহীদুল হক, যুগ্ম সম্পাদক নাসরিন গীতি, কোষাধ্যক্ষ সাহাদাৎ রানা, সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ হান্নান মিয়া, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একরামুল ইসলাম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সোয়েব আহমেদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন কানিজ ফাতেমা লুনা, হুমায়ূন কবির তমাল, আনজুমান আরা শিল্পী, ইদ্রিস মাদ্রাজি, কাজল কেয়া, রীতা ভৌমিক, দীপক ভৌমিক, আবদুল মকিম চৌধুরী, শাহ মতিন টিপু, আহমেদ তেপান্তর ও আবু কাউছার খোকন। বাসস।