আশরাফ হোসেন জয়িতা ফাউন্ডেশনের প্রথম এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত সচিব মো. আশরাফ হোসেন জয়িতা ফাউন্ডেশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি তিনি এই নতুন পদে যোগ দেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তাঁকে এ পদে নিয়োগ দেয়।
নারীসমাজের বিভিন্ন ব্যবসায়ী উদ্যোগকে প্রয়োজনীয় সমর্থন ও সহায়তা দিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশন গড়ে তোলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি।