আশরাফকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেন-বাগের পরিকোট গ্রামের অটো-রিকশাচালক রব মিয়ার ছেলে মো. আশরাফ হোসেন। বয়স মাত্র সাড়ে সাত বছর। এই বয়সেই বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে আশরাফ। সম্প্রতি তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সুস্থ করতে অন্তত ১০ লাখ টাকা লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু আশরাফের দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এখন আমরা সবাই যদি অল্প অল্প করে হলেও আশরাফের চিকিৎসা-সহায়তায় হাত বাড়াই তবেই তাকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: সুলতান মোহাম্মদ জকরিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫০৭২০১২৫৭৭৫৯০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।