আশরাফুজ্জামানকে দেশে ফেরত পাঠাতে নিউইয়র্কে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুজ্জামান খানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে নিউইয়র্কে মানববন্ধন হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির জ্যামাইকা শাখা গত রোববার এ কর্মসূচির আয়োজন করে।
নিউইয়র্কে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে আশরাফুজ্জামানের দণ্ড কার্যকরের লক্ষ্যে তাঁকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানানো হয়।
আশরাফুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে মার্কিন কংগ্রেসম্যান ও সিনেটরদের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, জামাল উদ্দিন, রওশন আরা হাসান, নিনি ওয়াহেদ, হায়দার আকবর কিরণ, গোপাল সান্যাল, ফাহিম রেজা নূর, প্রদীপ কর, গোলাম হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, আশরাফুজ্জামান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছেন।